Home Community UK ইউকে ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে কার্ডিফে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

ইউকে ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে কার্ডিফে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

72
0

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: 
রকিব মনসুর, কার্ডিফ থেকে:: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে গত ২৯শে সেপ্টেম্বর রোববার রাত ১ঘটিকায় বিপুল উৎসাহ উদ্দীপনায়, মুর্হুমুহু করতালি ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওয়েলস আওয়ামীলীগ কেক কেটে, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সভানেত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৬৬তম জন্মদিন উদযাপন করেছে।

ওয়েলস আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিসের সভাপতিত্বে ও ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত জন্মদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন গোলাম মর্তুজা, আলহাজ্ব লিয়াকত আলী, হারুন তালুকদার, হাজী আসাদ মিয়া, লিলু মিয়া, এম এ রউফ, জামাল আহমদ বকুল, সৈয়দ শফিকুল হক, মুহিবুর রহমান মুহিব, শাহ মো: শফি কাদির, নোমান চৌধুরী, এ বি রুনেল, রকিবুর রহমান, আবুল কালাম মুমিন, আলমগীর আলম, আনহার মিয়া, সিতাব আলি, আব্দুল কালাম, বাহাউদ্দিন পাপলু, রহিম বাবলু, বদরুল হক, শেখ সালাম, সেলিম চৌধুরী, কয়েস আহমদ, সেবুল আলী, আব্দুর রউফ, আব্দুল নূর, শাহীন আহমদ, জহির উদ্দিন, জুয়েল মিয়া ও বাংলাদেশ থেকে আগত সিলেট মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক ফয়েজ উদ্দিন পলাশ সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও প্রাক্তন ছাত্রনেতারা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামীলীগ নেতা সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্নঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শেখ হাসিনা আজ শুধু বঙ্গবন্ধু বা জাতির জনকের কন্যা নয়, তিনি তার প্রজ্ঞা, মেধা রাজনৈতিক দূরদর্শিতা ও সফলতা, ত্যাগ তিতিক্ষা এবং বাংলাদেশের উন্নয়নে অসাধারণ অবদানের জন্য একজন বিশ্বনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন।

ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা আব্দুল মালিক স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বাংলাদেশের অব্যাহত উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে পূনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here