Home Community UK ইংল্যান্ডে ৩ বাংলাদেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ইংল্যান্ডে ৩ বাংলাদেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

64
0

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ইংল্যান্ডে পড়তে যাওয়া তিন বাংলাদেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে চলছে বিচার। অভিযোগ আছে, ফেরদৌস হাসান নামে এক ছাত্র ১৪ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণ করে। এর কয়েক দিনের মধ্যে আবু সুফিয়ান (২১) ও রবসান খান (১৯)কে সঙ্গে নিয়ে সে ১৪ বছর বয়সী আরেক মেয়েকে ধর্ষণ করে। এর মধ্যে প্রথমে যে মেয়ে ধর্ষিত হয়েছে তার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এতে সে অন্তঃসত্ত্বা বলে প্রমাণ মিলেছে। এ খবর দিয়েছে ইংল্যান্ড থেকে প্রকাশিত শিল্ডস গেজেট অনলাইন। এতে বলা হয়, বুধবার এ নিয়ে মামলার শুনানিতে আদালতে বলা হয়, প্রথম ধর্ষিতার গর্ভে এখন ফেরদৌস হাসানের সন্তান। ফেরদৌসের তাকে ধর্ষণ করে দক্ষিণ শিল্ডস-এর বিউফ্রন্ট টেরেসের একটি বাড়িতে। আরেকটি অভিযোগে বলা হয়েছে, সাউথ টিনেসাইড কলেজে পড়ুয়া তার অন্য দুই বন্ধু আবু সুফিয়ান ও রবসান খানকে সঙ্গে নিয়ে প্রথম ঘটনার কয়েক দিনের মধ্যে দ্বিতীয় ধর্ষণের ঘটনা ঘটায়। এ তিনজনের বসবাস সাউথ শিল্ডস-এর ওশিন রোডে। তবে তারা সবাই নিউক্যাসল ক্রাউন কোর্টে অভিযোগ অস্বীকার করেছে। ফেরদৌস হাসানের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছেন টম মোরান। তিনি বলেন, প্রথম ধর্ষণের জন্য দায়ী ধর্ষিতা। সেই ফেরদৌসকে শারীরিক সম্পর্ক গড়তে উদ্বুদ্ধ করে। এ জন্য সে তাকে উত্তেজিত করতে অ্যালকোহল ও গাঁজা ব্যবহার করে। ওদিকে আদালতে বলা হয়, এ ঘটনার পর ওই ধর্ষিতা রাস্তায় প্রকাশ্যে হামলা চালায় ফেরদৌসের ওপর। এ সময় দু’পক্ষের মধ্যে কিল-ঘুষি বিনিময় হয়। ফেরদৌসের বাসার একটি জানালাও ভেঙে ফেলে ধর্ষিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here