Home 1stpage ড. ফেরদৌস কোরেশী আইসিইউতে

ড. ফেরদৌস কোরেশী আইসিইউতে

60
0

98221_ferdদেশের খবর: প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি)  চেয়ারম্যান ও দৈনিক দেশবাংলা পত্রিকার সম্পাদক ড. ফেরদৌস আহমেদ কোরেশী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা  কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ড. ফেরদৌস কোরেশীর মেয়ে পারমিতা কোরেশী জানান, গত রোববার এ্যাপোলো হাসপাতালে বাবার হার্নিয়া অপারেশন হয়। এরপর বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। কিন্তু ওই দিন সন্ধ্যায় বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে তাকে দ্রুত আবারও এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বাবার শরীরের একপাশ অবশ হয়ে আছে। বর্তমানে তাকে হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে।  ড. কোরেশীর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here