Home 1stpage নব গঠিত ফ্রান্স যুবদলের তাৎক্ষণিক মতবিনিময় সভা

নব গঠিত ফ্রান্স যুবদলের তাৎক্ষণিক মতবিনিময় সভা

57
0

 jubo dol fr1ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

রবি বার দুপুর দুই ঘটিকায় ফ্রান্স যুবদলের কমিটি ঘোষণা করায় প্যারিসের গাঢ় দো নর্দ রয়েল ক্যাপেতে কমিটির নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক মতবিনিময় সভায় মিলিত হন. এ সময় নেতৃবৃন্দ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স যুবদলের কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এম এ তাহের সহ ফ্রান্স বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে অভিনন্দন জানান. পাশাপাশি নেতৃবৃন্দ আগামী দিনে ফ্রান্স বিএনপির প্রতিটি গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান . বর্তমান অবৈধ আওয়ামিলিগ সরকারের সীমাহীন দমন নিপীড়িন বন্ধ করে মুক্তিকামী জনতার দাবি অবিলম্বে তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানান.
 
এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক , সাধারণ সম্পাদক তারেক আহমদ তাজ,  যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সিপার, সহ সাংগঠনিক সম্পাদক শাহ ডালিম হোসেন, দপ্তর সম্পাদক সাইফুর রহমান, সহ দপ্তর সম্পাদক শেখ সেলিম আহমদ, আইন বিষয়ক সম্পাদক রহমান আবিদাল ও কার্যকারি কমিটির সদস্য খালেদ আহমদ প্রমুখ .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here