Home 1stpage কোকো’র মৃত্যুতে ফ্রান্স যুবদলের শোক সভা

কোকো’র মৃত্যুতে ফ্রান্স যুবদলের শোক সভা

59
0

fr-jubodolইউরোবিডি কমিউনিটি সংবাদ:  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান এবং  তারেক রহমানের একমাত্র ছোট ভাই আরফাত রহমান কোকো’র অকাল প্রয়াণে শোকাবিভুত সারা বিশ্বের সাথে একাত্মতা রেখে ১ লা ফেব্রুয়ারী রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ফ্রান্স শাখার উদ্যোগে প্যারিসের মেট্রো হোশের রাজবাড়ি রেস্টুরেন্টে এক শোক সভার আয়োজন করা হয়।

উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স যুবদলের সভাপতি আরিফ হাসান ও পরিচালনা করেন সহ সভাপতি মারুফ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির অন্যতম উপদেষ্টা সোহেল ইবনে ইউসুফ। বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক ইমরুজ হোসেন, ফ্রান্স যুবদলের সিনিয়র সহ সভাপতি আলম খান, সাধারন সম্পাদক আব্দুর রব রানা, সহ-সভাপতি আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন বালা। আরও উপস্থিত ছিলেন ফনু মাঝি, আরাফাত হক জনি, রুবেল, বাবু, সবুজ, মাসুদ, জুয়েল, রাজিব, হাসিব বালা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here