Home 1stpage ওঁলাদেকে পেতে মরিয়া ভ্যালেরি

ওঁলাদেকে পেতে মরিয়া ভ্যালেরি

62
0

ইউরো সংবাদ: জুলিয়া গেয়েটের সঙ্গে প্রেম থাকা সত্ত্বেও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে মরিয়া ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রিয়েরওয়েইলা। প্রেসিডেন্ট ওঁলাদ আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তখন তার সঙ্গ পেতে চান ভ্যালেরি। এ জন্য তিনি প্রেসিডেন্টকে ক্ষমা করে দিতে প্রস্তুত। তবে তাদের সম্পর্ক কিভাবে আইনগতভাবে শেষ করা যায় সে পন্থা খুঁজছেন ওঁলাদ। গতকাল এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, ভ্যালেরির বয়স এখন ৪৯ বছর। তিনি তিন সন্তানের মা। ওঁলাদ ক্ষমতায় আসার আগে থেকেই তার সঙ্গে ছিল প্রেম। তবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তা সত্ত্বেও তারা স্বামী-স্ত্রীর মতো বসবাস করতে থাকেন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত এলিসি প্রাসাদে। বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও ভ্যালেরিকে ফার্স্ট লেডি বলা যাবে কিনা তা নিয়ে ছিল নানা মাত্রিক বিশ্লেষণ। কিন্তু সমপ্রতি তথ্য ফাঁস হয়ে পড়ে যে ওঁলাদ গোপনে প্রেম করছেন আরেক সুন্দরী, অভিনেত্রী জুলিয়া গেয়েটের সঙ্গে। এ নিয়ে যখন শোরগোল চারদিকে তখন ভ্যালেরির সঙ্গে সম্পর্ক কিভাবে শেষ করা যায় সেই পন্থা খুঁজছেন ওঁলাদ। তবে সম্পর্ক ছিন্ন হোক তা চান না ভ্যালেরি। তবে কি তিনি এমনটা চাইছেন যে, একই সঙ্গে প্রেসিডেন্টের দু’ জন মিস্ট্রেস থাকবেন! গতকাল ফ্রান্সের ‘ক্লোজ’ ম্যাগাজিন বলেছে, ভ্যালেরি এখনও সরকারিভাবে প্রেসিডেন্ট ওঁলাদের জীবনসঙ্গী।

তিনি এখনও তার প্রেমিককে ছেড়ে দিতে প্রস্তুত নন। একই সঙ্গে ফার্স্ট লেডি পদবিও ছেড়ে দিতে চান না। ওদিকে প্রেসিডেন্ট ওঁলাদ ও তার প্রেমিকা গেয়েট বলেছেন, তারা গভীর প্রেমে মগ্ন। বাকি সময়টা তারা এক সঙ্গে থাকতে চান। গেয়েটের বান্ধবীরা বলেছেন, গেয়েট এরই মধ্যে ওঁলাদের জন্য ছেড়ে দিয়েছেন সাংবাদিকতা ও টেলিভিশনের কাজকর্ম। শোনা গেছে, এরই মধ্যে গেয়েট অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here