Home Community France শহীদুল আলম মানিকের অকাল মৃত্যুতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সংবাদিকদের উদ্যোগে এক শোক...

শহীদুল আলম মানিকের অকাল মৃত্যুতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সংবাদিকদের উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত

64
0

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

ফ্রান্স বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত আপনজন শ্রদ্ধাভাজন শহীদুল আলম মানিকের  অকাল মৃত্যুতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সংবাদিকদের উদ্যোগে এক শোক সভা ও বিশেষ মোনাজাত ২৫ নভেম্বর সোমবার বিকাল ৫ টায় প্যারিসের গার্দনর্দে  রয়াল ক্যাফেতে(রেজা ভাইয়ের রেস্টুরেন্টে ) অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক ফারুক নওয়াজ খানের সভাপতিত্বে সাংবাদিক মাহবুব হোসেইন ও ইউরোবিডি24নিউজ এর সম্পাদক  ইমরান মাহমুদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস এর ফ্রান্স প্রতিনিধি নুরুল ওয়াহিদ,মানিক ভাইয়ের জীবনের উপর তথ্যচিত্র প্রদর্শন করে চ্যানেল আই ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম,মানিক ভাইয়ের উপর শোক প্রস্তাব পাঠ করেন মাসিক নবকন্ঠ সম্পাদক আবু তাহির।

কমিউনিটির সর্ব স্তরের  মানুষ শহীদুল আলম মানিকের  আত্মার শান্তি কামনায় ও তার সাথে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি স্বরণ করতে ছুটে আসেন উক্ত শোক সভায়।শহীদুল আলম মানিকের কর্মময় জীবন স্বরণ করার সময় বক্তারা আবেগ তাড়িত হয়ে পড়েন।এই সময় এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।

শহীদুল আলম মানিকের উজ্জল কর্মময় জীবনের উপর স্মৃতীচারন করেন মরহুমের আত্মার আত্মীয় সহযোদ্ধাবৃন্ধ-এইচ এস হায়দার,সোনাম উদ্দীন খালিক,জামিলুর রহমান,ওয়াহিদ বার তাহের ,এম এ কাশেম,আহসানুল হক বুলু,সালেহ আহমদ চৌধুরী,এম এ তাহের,শরীফ আল মোমিন,টি এম রেজা,স্বপন আহমদ,হাজী হাবীব,হেনু মিয়া,দেলওয়ার হোসেন কয়েছ,খান জালাল,রানা চৌধুরী,জাফর শাহ,ওমর গাজী,সোহেল ইবেন হোসাইন,কবি মোস্তফা হাসান,সোহাইল আহমদ,এ এম ডি ফেরদৌস নয়ন,কামাল,মিজানুর রহমান ভুইয়া,জোনেদ আহমদ,জালেছুজ্জামান,ফেরদৌস করিম আকন্জী,ফরিদ আহমদ,জাকারিয়া মিঠু,প্রমুখ।

বক্তারা কমিউনিটির এই প্রিয় মানুষটির জন্য মহান আল্লাহর নিকট বেহেস্ত প্রার্থণা করেন এবং মরহুম মানিকের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক সভার শুরুতে এবং শেষে শহীদুল আলম মানিকের  আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সবশেষে তবারক বিতরনের মধ্য দিয়ে শোক সভার সমাপ্তি হয়।

উল্লেখ্য ফ্রান্স প্রবাসী ফেনী জেলার কৃতি সন্তান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব,ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির অন্যতম নেতা একুশে উদযাপন প্যারিসের আহবায়ক,প্যারিস ওভারবিলা মসজিদের অন্যতম প্রতিষ্টাতা সদস্য,বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের অন্যতম উপদেষ্টা,আয়েবার সহ সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক,আওয়ামীলীগ নেতা শহীদুল আলম মানিক ১২ নভেম্বর দিবাগত রাত ২টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে প্যারিস জর্জ পাম্পিদো হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।চিকিৎসাদিন অবস্থায় ২০ নভেম্বর ফ্রান্স সময়  আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২২ নভেম্বর শুক্রবার প্যারিসের ওভারবিলা মসজিদে নামাজে জানাজার পর গত ২৪ নভেম্বর বাংলাদেশে মরহুমের গ্রামের বাড়ি ফেনীতে তাঁকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন,বন্ধু বান্দব রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here