Home 1stpage থাইল্যান্ডে পানিতে ডুবে ৬ পর্যটক নিহত

থাইল্যান্ডে পানিতে ডুবে ৬ পর্যটক নিহত

69
0

ইউরোবিডি২৪নিউজঃ থাইল্যান্ডে ফেরি দুর্ঘটনায় ৬ পর্যটক নিহত হয়েছে। জানা যায়, অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ফেরি উল্টে ৬ পর্যটক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দুই রুশ ও একজন চীনা নাগরিক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় অবকাশ যাপন কেন্দ্র লান দ্বীপ ছেড়ে পাট্টায়া শহর যাবার পথে ফেরিটি উল্টে যায়। দোতলা ফেরিটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে দোতলার সব যাত্রীকে নীচতলায় পাঠিয়ে দেয়া হয়। এতে ফেরিটি একদিকে কাত হয়ে ডুবে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here