Home 1stpage বাংলাদেশের জয়ে আবার যুক্ত হল এক নতুন ইতিহাস, বাংলাওয়াশ!!!

বাংলাদেশের জয়ে আবার যুক্ত হল এক নতুন ইতিহাস, বাংলাওয়াশ!!!

71
0

ইউরোবিডি২৪নিউজঃ অসাধারণ জয়ে নিউজিল্যান্ডকে ফের বাংলাওয়াশ করলো বাংলাদেশ। ৪ বল বাকি থাকতেই চার উইকেট হাতে রেখে নিউজিল্যান্ডের ৩০৮ রানের টার্গেট টপকে যায় বাংলাদেশ। মাথার ওপর দিয়ে উড়ে আসা বল সীমানার বাইরে  পাঠিয়ে জয় নিশ্চিত করেন সোহাগ গাজী।
ওপেনার শামসুর রহমান নার্ভাস নাইনটিতে এসে ৯৬ রানে অউট হয়েছেন। এই রান করতে গিয়ে তিনি খেলেছেন ১০৭ বল। অন্যদের মধ্যে নাঈম ৬৩ রান করে রান আউট হন। নাসির ৪৪ রানে ও গাজী ১১ রানে অপরাজিত ছিলেন। ৩২ রান করেন মুমিনুল হক। আর ইনজুরি আক্রান্ত তামিম ইকবালের বদলে খেলতে নামা জিয়াউর রহমার ২০ বলে ২২ রান করে আউট হয়েছেন। এর আগে রস টেইলরের সেঞ্চুরিতে (১০৭*) কিউইরা সংগ্রহ করে ৫ উইকেটে ৩০৭ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here