Home 1stpage ঐশ্বরিয়াকে ‘অ্যাশ’ ডাকায় ক্ষেপলেন স্বামী অভিষেক

ঐশ্বরিয়াকে ‘অ্যাশ’ ডাকায় ক্ষেপলেন স্বামী অভিষেক

71
0

ইউরোবিডি২৪নিউজঃ ঐশ্বরিয়া রায়কে অ্যাশ ডাকায় ক্ষেপে উঠলেন তার স্বামী অভিষেক বচ্চন। সমপ্রতি একটি অনুষ্ঠানে ঐশ্বরিয়া-অভিষেক দম্পতি একসঙ্গে সাংবাদিকদের সামনে উপস্থিত হন। সেখানেই এক সাংবাদিক অভিষেকের সামনে ঐশ্বরিয়াকে অ্যাশ ডাকায় তিনি ক্ষেপে ওঠেন।

অভিষেক বলেন, ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই ঐশ্বরিয়া রায়কে অ্যাশ ডেকেই অভ্যস্ত অনেকে। কিন্তু এখন  পরিস্থিতি পাল্টেছে। তাই আমি চাই না আমার স্ত্রীকে কেউ সংক্ষিপ্ত নামে ডাকুক। তাকে দেখুন, এরপর বুঝতে পারবেন কেন আমি একথা বলেছি। আমি নিজেও কখনও তাকে এই নামে ডাকি না। তাই আমার মনে হয় অন্য কারও তাকে এই নামে ডাকা উচিত হবে না। অভিষেক ওই সাংবাদিককে তার স্ত্রীর পুরো নাম ঐশ্বরিয়া রায় বচ্চন বলতে অনুরোধ করেন। সাংবাদিকদের সামনে স্ত্রীর প্রশংসা করতেও ভোলেননি জুনিয়র বচ্চন। ঐশ্বরিয়া খুব ভাল রাঁধেন বলেও জানান তিনি। অভিষেক বলেন, সে খুব ভাল ডেজার্ট বানায়। আমরা যখন নতুন বিয়ে করেছিলাম তখন ও বাঙালি মেয়েদের মতো মিষ্টি বানাতো। এছাড়া, ঐশ্বরিয়ার হাতে বানানো হালুয়াও খুব মজাদার বলে জানান অভিষেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here