Home 1stpage পালিত কন্যাকে বিয়ে করার আইন

পালিত কন্যাকে বিয়ে করার আইন

59
0

আন্তর্জাতিক: পালিত কন্যার বয়স ১৩ হলেই পিতারা তাদেরকে বিয়ে করতে পারবে। ইরানের সংসদ এ রকম একটি আইন পাস করেছে। এতে করে সমাজকর্মীরা ক্ষুব্ধ হলেও ইরানি কর্মকর্তাদের যুক্তি হলো, পালিত কন্যারা তাদের পিতার সামনে সবসময় হিজাব পরতে বাধ্য থাকে। সে কারণে নাকি বিয়ে করাটা বাস্তবসম্মত। আইনটি ইরানের গভর্নিং কাউন্সিলের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাবে কিনা সেটা এখন দেখার বিষয়। ইরানে মেয়েদের বিয়ের ক্ষেত্রে ন্যূনতম ১৩ বছর বয়স নির্ধারণ করা হয়েছে আর পুরুষদের ক্ষেত্রে ১৫। ১৩ বছরের নিচে কোন মেয়ে বিয়ে করতে চাইলে শুধুমাত্র পিতার কাছ থেকে অনুমতি নেয়াই যথেষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here