Home 1stpage আমেরিকা-ইইউ টানাপড়েন; নিরাপত্তা তথ্য চুক্তি বাতিলের হুমকি

আমেরিকা-ইইউ টানাপড়েন; নিরাপত্তা তথ্য চুক্তি বাতিলের হুমকি

66
0

 ইউরো সংবাদ: আমেরিকার সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময় চুক্তি বাতিলের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের বিভিন্ন দেশের ওপর আমেরিকা গোয়েন্দাবৃত্তি করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর জোটের পক্ষ থেকে এ হুমকি দেয়া হলো।

 ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০১০ সালে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সঙ্গে সন্ত্রাসবাদে অর্থ জোগান দেয়া সংক্রান্ত তথ্য আদান-প্রদানের বিষয়ে চুক্তি সই করে। এই চুক্তিবিষয়ক ইইউ কমিশনার সিসিলিয়া মালোমস্ট্রোম বলেছেন, মার্কিন সরকারের পক্ষ থেকে যেসব তথ্য সরবরাহ করা হয়েছে তাতে তিনি অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্র এই চুক্তির শর্ত ভঙ্গ করলে চুক্তি স্থগিত করা জরুরি। এনএসএর বিতর্কিত ভূমিকা নিয়ে ইইউ পার্লামেন্ট কমিটির আলোচনায় তিনি এসব কথা বলেন।

 চুক্তি অনুযায়ী ইইউ ও আমেরিকার মধ্যে সন্ত্রাসবাদে অর্থ জোগান শনাক্তকরণ সংক্রান্ত একটি প্রকল্প (টিএফটিপি) রয়েছে। এই চুক্তির আওতায় ব্রাসেলসভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (এসডব্লিউআইএফটি) ব্যবস্থার মাধ্যমে ব্যাংক ও ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য মার্কিন রাজস্ব বিভাগে পাঠানো হতো। আমেরিকা এসডব্লিউআইএফটি ব্যবস্থার মাধ্যমে ইউরোপের নাগরিকদের ব্যক্তিগত লেনদেনের তথ্যও নিয়েছে বলে খবর বেরিয়েছে।। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের কোন কোন দেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here