Home 1stpage অস্ত্রধারীর কবলে টনি ব্লেয়ারের মেয়ে ক্যাথরিন; বলা হচ্ছে ছিনতাই

অস্ত্রধারীর কবলে টনি ব্লেয়ারের মেয়ে ক্যাথরিন; বলা হচ্ছে ছিনতাই

67
0

ইউরো সংবাদ: ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মেয়ে ক্যাথরিনের দেহে অস্ত্র ঠেকিয়ে হুমকি-ধমকি দিয়েছে দুই অস্ত্রধারী। বলা হচ্ছে, তারা ছিল ছিনতাইকারী। কিন্তু অস্ত্রধারীরা শুধু হুমকি-ধমকি দিয়ে কোন অর্থ বা অলঙ্কার না নিয়েই ওই এলাকা ত্যাগ করায় তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

 লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সেন্ট্রাল লন্ডনের ম্যারিলেবন এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে হাঁটার সময় দুই ব্যক্তি বন্দুক নিয়ে তাদের ওপর চড়াও হয়। তবে তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। এ হামলায় কেউ হতাহত হয়নি এবং হামলাকারীরা কিছুই নেয়নি।

 পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। ব্লেয়ারের মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here