Home 1stpage ভারতে ফের ধর্ষণ; ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভারতে ফের ধর্ষণ; ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

76
0

ইউরোবিডি২৪নিউজঃ ভারতে আরও এক স্বঘোষিত আধ্যাত্মিক গুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। আশারাম বাপুর পর এবার মহেন্দ্র গিরি। এভাবে গুরুদের একের পর এক অপকীর্তি ফাঁস হয়েই চলেছে। মহেন্দ্র গিরি ওরফে টুন্নু বাবার বিরুদ্ধে ২৪ বছরের বিবাহিত এক মহিলাকে চার মাসেরও বেশি আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের সেহর জেলার নীলখন্ড গ্রামে নিজের আশ্রমে টুন্নু বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। মঙ্গলবার বাবার আশ্রমে হানা দিয়ে সেই মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। পাকড়াও করা হয়েছে ৬৫ বছরের স্বঘোষিত বাবাকে।

স্বামী বিশ্রাম বানজারা ও শাশুড়িকে নিয়ে টুন্নু বাবার আশ্রমেই থাকতেন ধর্ষিতা মহিলা। তারাও যৌন নিগ্রহে গিরিকে মদদ দিয়েছেন বলে অভিযোগ ওঠায় তাদেরও গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গত ৩ মে বানজারার সঙ্গে বিয়ে হয় মহিলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here