Home 1stpage জার্মানিতে “হুইসেলব্লোয়ার” পুরস্কার পেলেন স্নোডেন

জার্মানিতে “হুইসেলব্লোয়ার” পুরস্কার পেলেন স্নোডেন

77
0

ইউরোবিডি২৪নিউজঃ জার্মানির ‘হুইসেলব্লোয়ার’ পু্রস্কারের জন্য মনোনীত স্নোডেন এখন রাশিয়ায়। রাজনৈতিক আশ্রয়ে থাকা স্নোডেনের যেহেতু অন্য কোথাও যাওয়ার উপায় নেই, তাই খালি চেয়ার রেখে পুরস্কৃত করা হয়েছে তাকে। শুক্রবার এ পু্রস্কারটি দেয়া হয় তার অনুপস্থিতিতেই।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্নোডেনের একটি চিঠি পাঠ করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-র বিশ্বজুড়ে ইন্টারনেট ও ফোনে আড়ি পাতার বিষয়টি ফাঁস করে দিয়ে তোলপাড় তোলা স্নোডেন তার এ চিঠিতে পুরস্কার প্রাপ্তির কৃতিত্ব দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, মিথ্যার বিরুদ্ধে আপোষহীন এবং গোপনীয়তার গুরুত্ব বোঝাতে সক্ষম পৃথিবীর প্রতিটি মানুষকে দিয়েছেন। এনএসএ-র আড়ি পাতার বিষয়টি প্রকাশ করা এবং তা নিয়ে আলোড়ন সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য সংবাদমাধ্যম এবং রাজনীতিবিদদের প্রশংসা করেছেন স্নোডেন।

ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় লেখা গ্লেন গ্রিনওয়াল্ডে  প্রতিবেদনের মাধ্যমেই প্রথম জানা গিয়েছিল স্নোডেনের এনএসএ বিষয়ক তথ্য ফাঁসের খবর। ‘হুইসেলব্লোয়ার’ পুরস্কার বিতরণীর এই অষ্টম আয়োজনের দিন দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত গ্রিনওয়াল্ড উপস্থিত প্রায় ৩০০ বিজ্ঞানী, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদের সঙ্গে এক টেলি-কনফারেন্সে কথা বলেছেন।  তিনি স্নোডেনের প্রশংসা করে বলেন, একজন মানুষের যে বিশ্বে বড় পরিবর্তন আনার ক্ষমতা থাকতে পারে সেটাই আমাদের দেখিয়ে দিয়েছেন স্নোডেন।

এদিকে, ইন্টারনেট অ্যাক্টিভিস্ট জ্যাকব আপেলবাউম জানান, টেলিফোনে পুরস্কারের খবরটি জেনে স্নোডেন খুশি হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here