Home 1stpage ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণার ছয় ঘণ্টার মধ্যে তা পরিবর্তন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণার ছয় ঘণ্টার মধ্যে তা পরিবর্তন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

71
0

ইউরোবিডি২৪নিউজঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণার ছয় ঘণ্টার মধ্যেই তা পরিবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে এমন একটি ঘোষণা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১ নভেম্বর। আর ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খান জানান, বৃহস্পতিবার ডিনস কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ১১ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে। সে অনুযায়ী একটি সূচিও প্রকাশ করা হয়।

কিন্তু দুর্গা পূজা ও কোরবানীর ঈদ কাছাকাছি সময় পড়ে যায় বলে নতুন সূচি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পরবর্তী ঘোষণায় জানানো হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here