কমিউনিটি সংবাদ: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীকে অনতিবিলম্বে ফিরিয়ে দেয়ার দাবিতে,তত্ত্বাবধায়ক সরকার পূনঃবহালের দাবিতে ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বার্মিংহাম শাখা এক প্রতিবাদ সভার আয়োজন করেছে ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম যুবদলের সহ সভাপতি বুরহান উদ্দিন,সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাসেল আহমদ.প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি নাসিম আহমদ,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ আলী আহমদ,সিনিয়র যুগ্ন সম্পাদক আফজাল হুসেন,বার্মিংহাম বিএনপির সাধারণ সম্পাদক জাহেদ আহমদ.আরো বক্তব্য রাখেন বার্মিংহাম যুবদলের সহ সভাপতি এহিয়া খান,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাউম,যুগ্ন সম্পাদক নফি মিয়া শিশু,প্রচার সম্পাদক শিপন মিয়া, জিতু মিয়া, মকদুস আলী, মাশুক মিয়া, রাসেল মিয়া লাকি, মুবারক আলী, রুবেল আহমদ, আবু সাবির প্রমুখ।























