Home Community news 1st page ইলিয়াস আলীর সন্ধ্যানের দাবীতে যুক্তরাজ্য যুবদলের গণস্বাক্ষর কর্মসূচি

ইলিয়াস আলীর সন্ধ্যানের দাবীতে যুক্তরাজ্য যুবদলের গণস্বাক্ষর কর্মসূচি

78
0
যুক্তরাজ্য: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ  এম ইলিয়াস আলী দীর্ঘ ১০ মাস যাবত নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার কিংবা সঠিক তথ্য দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবিলম্বে এম ইলিয়াস আলীর সন্ধ্যান ও তাকে সুস্থ্যবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের ব্রিকলেইনের গণ স্বাক্ষর কর্মসূচি পূর্ব এক আলোচনা সভা যুক্তরাজ্য যুবদলের সভাপতি নাসিম আহমদ চৌধুরীরর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফজাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে স্বাক্ষর কর্মসূচিতে অংশ গ্রহন করেন যুক্তরাজ্য যুবদলের  বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় বক্তব্য রাখে যুবদলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক লিটন, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আশরাফ খান, শাহরিয়ার রহমান জুনেদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আব্দুল কাদির সমছু, সাবেক ছাত্রনেতা রাজিব আহমদ, জসিম উদ্দিন জিলাদ, মোস্তাক, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি টিপু আহমদ, তাজ উদ্দিন, এস এম লিটন, মুনিম ইমান, মাহবুবুর রহমান লাহিন, জিতু জায়গীর দার, জামিল আহমদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খিজির আহমদ, যুগ্ম সম্পাদক হেভেন খাঁন, জিয়াউল ইসলাম জিয়া, ওয়াসিম উদ্দিন মানিক, সাঈদ রহমান সাঈদ, জাকির খাঁন, এজে লিমন, লোকমান হোসেন, পারভেজ আহমদ,  আবুল হাসনাত কামাল, মোহাম্মদ শামীম তালুকদার, নাসিম আহমদ সাইফ উদ্দিন, মিজানুর রহমান খাঁন শাহান, রাসেল আলী, সামছুল হক চৌধুরী শিপন, মোঃ সালিক, সহ সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, কবির মিয়া, প্রচার সম্পাদক বাবর আহমদ চৌধুরী, মোস্তাফিজুর রহমান মিনার, গোলাম মোস্তফা লিমন, অর্থ সম্পাদক আব্দুল আহাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, যুবদল নেতা মাসুম আলী সাজ, সিজু চৌধুরী, কবির আহমদ তায়েফ, সুলতান আহমদ ইমন, মকসুদ চৌধুরী, তোফাজ্জ্বল হোসেন, নর্থ ওয়েষ্ট যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সিটি যুবদলের য্গ্মু আহবায়ক আব্দুশ শহিদ, তাজুল আহমদ, শেখ মনছুর, নুরুল আলম রিপন, বাহার উদ্দিন বাপ্পি, তোফাজ্জুল হোসেন, নিজাম উদ্দিন, জাকির হোসেন, লোকমান আহমদ লিটন, টাওয়ার হ্যামলেটস যুবদলের আবুল কালাম তাহের, সাব্বির আহমদ, রুমেল আহমদ, মো: আব্দুল্লাহ, দেওয়ান তারেক, ফয়েজ আহমদ, শামীম আহমদ, রাসেল রোম্মান প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে ইলিয়াস আলীর সন্ধ্যান না দিলে যুক্তরাজ্য যুবদলসহ যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বাংলাদেশী কমিউনিটিকে সাথে নিয়ে সম্মলিতভাবে ব্রিটিশ পার্লামেন্ট ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবেন বলে জানান। সভায় যুবদলের প্রত্যেক কমিটিকে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here