Home 1stpage না ফেরার দেশে চলে গেলেন মহিউদ্দিন চৌধুরী (ইন্নালিল্লাহি….. রাজিউন)।

না ফেরার দেশে চলে গেলেন মহিউদ্দিন চৌধুরী (ইন্নালিল্লাহি….. রাজিউন)।

64
0

mohiuddiদেশের খবর: না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট রাজনীতিক এবিএম মহিউদ্দিন চৌধুরী। (ইন্নালিল্লাহি….. রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান চট্টল বীরের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত লাইফ সাপোর্ট দিয়ে রেখেছিলেন। রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এসময় জানাজার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য উল্লেখ্য গত ১১ নভেম্বর হার্ট অ্যাটাক এবং কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ার পর মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে নেয়া হয়।

 পরদিন দুপুরে তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের অ্যাপোলো গ্লিনিগ্যালস হসপিটালে মহিউদ্দিনের এনজিওগ্রাম এবং হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়। ২৬ নভেম্বর রাতে মহিউদ্দিনকে নিয়ে দেশে আসেন স্বজনরা। বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চট্টগ্রামে ফেরার দুদিনের মাথায় নিয়মিত ডায়ালাইসিস করার সময় ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

এরপর মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার আরো অবনতি হলে বৃহস্পতিবার তাকে নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করলেন।

প্রায় ১৭ বছর চট্টগ্রামের মেয়র ছিলেন মহিউদ্দিন। রাজনীতি ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য চট্টগ্রামবাসী তাকে চট্টল বীর হিসেবে জানে। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর শুনে রাতেই হাসপাতালের সামনে ভিড় করেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here