Home Community France মুহিত আহমেদ এর নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা উবারভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদে

মুহিত আহমেদ এর নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা উবারভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদে

70
0

mhit ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সের কমিউনিটির প্রিয় মুখ, সদা হাস্যোজ্জ্বল সংস্কৃতি অঙ্গনের মুহিত আহমদ হৃদ রোগে আক্রান্ত হয়ে প্যারিসের জর্জ পম্পাদু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর ফ্রান্সের স্থানীয় সময় রাত ৮টা ৪৮ মিনিটে মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ইউরোবিডি24নিউজ পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

চিত্র শিল্পি মুহিত আহমেদ এর নামাজে জানাজা আগামী শুক্রবার (13/10/2017)বাদ জুম্মা উবারভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদে অনুষ্ঠিত হবে । শনিবার তার লাশ বাংলাদেশে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

মুহিত আহমদ প্যারিসে বাংলাদেশী কমিউনিটিতে অত্যন্ত পরিচিত ও প্রিয়মুখ ছিলেন । বহুমুখী প্রতিভার অধিকারী মহিত আহমদ একাধারে চিত্রশিল্পী, আবৃত্তিকার, কবি এবং জনপ্রিয় উপস্থাপক ছিলেন ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here