Home Community France ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ,জুনেদ সভাপতি ,শিপলু সাধারণ সম্পাদক

ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ,জুনেদ সভাপতি ,শিপলু সাধারণ সম্পাদক

65
0
sova
ডান থেকে জুনেদ আহমদ এবং শিপলু মিয়া।

 ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক সিলেট জেলাধীন ফেঞ্চুগঞ্জ প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গত রবিবার প্যারিসের গার্দ নর্দে নির্বাচনের মাধ্যমে ২০১৭-২০১৮ সালের জন্য জুনেদ আহমদ কে সভাপতি ও শিপলু মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত  করা হয়। ফেঞ্চুগন্ঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের আহবায়ক সেলিম মিয়া,র সভাপতিত্বে ও জাকারিয়া আহমদ এর পরিচালনায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি খসরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক খালেদ চৌধুরী, এম খালেদ আহমদ, রুমেল উদ্দিন, ফরিদুজ্জামান, কামরুল চৌধুরী, ফয়ছল আহমদ, এমরান আহমদ,মিঠুন রহমান শোঃ সংগঠনের নেত্রীবৃন্দ।
এসময় বক্তারা নবাগত সভাপতি সম্পাদককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং ফেঞ্চুগন্ঞ্জ প্রবাসীদের উন্নয়নে তাদের অগ্রণী ভূমিকার প্রত্যাশা করেন। এসময় নবনির্বাচিত সভাপতি জুনেদ আহমদ ও সাধারণ সম্পাদক শিপলু মিয়া তাদের বক্তব্যে ফ্রান্সের ফেঞ্চুগঞ্জ প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী কিছুদিনের মধ্যে ফেঞ্চুগঞ্জের সকল প্রবাসীকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সভায় বক্তারা বলেন ফ্রান্সে সামাজিক সংগঠনের মধ্যে সবচয়ে উল্লেখযোগ্য সংগঠন হচ্ছে ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন। যে সংগঠন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রতিযোগিতাপূর্ণভাবে প্রবাসীদের সহায়তায় দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে।ভবিষ্যতে ও এধারা অব্যাহত থাকবে বলে অভিমত জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here