রকিব মনসুর, কার্ডিফ থেকে : বৃটেনে সফারকালে সিলেট মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক তরুণ ব্যবসায়ী ছাত্রনেতা ফয়েজ উদ্দিন পলাশের সম্মানে গত ২৯ অক্টোবর বৃটেনের ওয়েলসে কার্ডিফ ল্যান্টউইট মেজর এর গোল্ডেন স্পাইসে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি ইন ইউকের উদ্যোগে এক সংবর্ধনা ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য যুবলীগের কেন্দ্রীয় সদস্য তাজপুর কলেজের সাবেক ভিপি যুবনেতা সেলিম আহমদের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা নোমান চৌধুরী ও ওয়েলস যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা রকিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলসের ভারপ্রাপ্ত সভাপতি কমিউনিটি লিডার মনসুর আহমদ মকিস।
বিশেষ অতিথি ছিলেন ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এ মালিক, ওয়েলস যুবলীগের প্রাক্তন সেক্রেটারী আবুল কালাম শামীম, বঙ্গবন্ধু পরিষদ ওয়েলসের সভাপতি আলহাজ্ব মো. ছালিক মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা বাহাউদ্দিন পাপলু, আবুল কালাম আজাদ, মাখন মিয়া, মুহিবুর রহমান, জুয়েল আহমদ, কামাল আহমদ, খায়রুল ইসলাম, জহিরুল ইসলাম, সিজান আহমদ প্রমুখ।























