Home Community UK এস.এ টিভির বাংলাদেশী আইডলের মন্টির সমর্থনে লন্ডনে সাংস্কৃতিক সন্ধ্যা

এস.এ টিভির বাংলাদেশী আইডলের মন্টির সমর্থনে লন্ডনে সাংস্কৃতিক সন্ধ্যা

70
0

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:
আব্দুর রহমান মনা, লন্ডন থেকে : বাংলাদেশের জনপ্রিয়া চ্যানেল এস.এ টিভির আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ রিয়েরিটি শো বাংলাদেশী আইডলে প্রতিভাবর তরুণ শীল্পী বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সন্তান মন্টির সমর্থনে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের বৃটেনের পূর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে এক চ্যারিটি সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।

মনিপুরী এসোসিয়েশন ইউকের সভাপতি উৎপল সিনহার পরিচালনায় অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার আব্দুল মুকিত চুনু এম বি ই ও বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জালার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়রুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, এস এস টিভির অন্যতম পরিচালক শিরিন আক্তার গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের জয়েন্ট সেক্রেটারী মনসুর আহমদ মকিস ও নিউহান কাউন্সিলের লিড কাউন্সিলর রাহিমা রহমান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বৃটেনের জনপ্রিয় কন্ঠ শীল্পী রওশন আরা মনি, রিংকু সিনহা, জয়নাল সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা মন্টির গানের প্রশংসা করে তার সাফল্য কারনাসহ মন্টির প্রতিভা একদিন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে বলে অভিমত ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here