Home Community UK মৌলভীবাজারের একাটুনা ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ানকে নিউপোর্ট শহরে সংবর্ধনা

মৌলভীবাজারের একাটুনা ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ানকে নিউপোর্ট শহরে সংবর্ধনা

63
0

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

রাকিব মনসুর, কার্ডিফ থেকে :: বৃটেনের ওয়েলসের কার্ডিফ সফরকালে মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মো: আবু সুফিয়ানকে অতি সম্প্রতি নিউপোর্ট শহরে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের নিউপোর্ট শাখার উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি শেখ মো: তাহির উল্ল্যাহর সভাপতিত্বে এবং জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের নিউপোর্ট শাখার সেক্রেটারী এম এ রউফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কনভেনার ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস। প্রধান বক্তা ছিলেন নিউপোর্ট যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান মুহিব।

সংবর্ধিত অতিথি চেয়ারম্যান আবু সুফিয়ান ছাড়াও বক্তব্য রাখেন নিউপোর্ট যুবলীগের সহ সভাপতি যুক্তরাজ্য যুবলীগের সদস্য শাহ মো: শফি কাদির, নিউপোর্ট যুবলীগের সেক্রেটারী ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সিতাব আলী, মখলিছুর রহমান, আব্দুল হক, প্রজন্ম ৭১ এর নিউপোর্ট সভাপতি বেলায়েত হোসেন খান, জয়নাল আবেদিন, বশির উদ্দিন, রহিম বাবলু, জাবের হোসেন রুমান, শাহ মো: বাবু মনসুর মিয়া, গিয়াস উদ্দিন, বদরুল হক প্রমুখ।

সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন রুহুল আমিন ও সিতাব আলী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনহার মিয়া।

সংবর্ধিত অতিথি চেয়ারম্যান আবু সুফিয়ান এই আয়োজনের জন্য জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র নিউপোর্ট শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এলাকার উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here