
চেকআপে অংশ নেয়া ডা. বিপ্লব কান্তি সাংবাদিকদের বলেন, আমিসহ আর একজন চিকিৎসক বৃহস্পতিবার রাতে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মেডিকেল চেকআপ করেছি। তারা দু’জনেই সুস্থ আছেন। মানসিকভাবেও শক্ত আছেন।
সাক্ষাতের অপেক্ষায় মুজাহিদের আইনজীবীরা
দেখা করতে পারে। মুজাহিদের আইনজীবীরা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মুজাহিদ তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় আইনজীবীদের সঙ্গে দেখা করার কথা বলেন। পরে কারা অধিদপ্তরে একটি লিখিত আবেদন করা হয়। এতে দেখা করার সময় শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উল্লেখ করা হয়। তবে বেলা ১১টা বাজার পরও কারা অধিদপ্তর তাদের ডাকেন নি বলে জানান আইনজীবীরা।