
বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট স্টেশানে জন সচেতনতা মূলক পোস্টার লাগানোর মধ্য দিয়ে ক্যাম্পেইন শুরু করেছে ফ্রান্স সরকার। এমনই একটি পোস্টার গত সোমবার থেকে দেখা যাচ্ছে গুরুত্ব পূর্ণ মেট্রো স্টেশান, বাস স্টপ ও ট্রেইন স্টেশান গুলোতে। যে পোস্টারটিতে নারীদের প্রতি করা বিভিন্ন কটুক্তি উল্লেখ করা হয়েছে। যেমন: হ্যালো মিস্(“Mademoiselle !”), আপনি লাভলি(“Vous êtes charmante”), আমরা কি পরস্পরকে জানতে পারি?(on fait connaissance?), আপনার নাম্বার কত?(c’est quoi ton numero?) তোমার শর্ট স্কার্টটি কি আমার জন্যে?( “C’est pour moi cette petite jupe ?”), তুমি অনেক হট আমাকে তুমি উত্তেজিত করছো( “T’es bonne tu m’excites”) , উত্তর দাও ডার্টি বিচ্( “Réponds sale chienne”)। এবং পোস্টারটিতে এসব উক্তির শেষে লিখ আছে- “থামুন -অনেক হয়েছে”( “Stop – Ça suffit”.)।
এছাড়া পোস্টারটির নিচের লাইনে লিখা অাছে -“এক জন নারীর প্রাত্যহিক জীবন এমন হওয়া উচিৎ নয়।”
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলো মনে করছে এই ধরনের পাবলিক প্রচারের মাধ্যমে নারীদের প্রতি এই সব অশোভন আচরণের বিরূদ্ধে জন সচেতনতা বাড়বে। এই ধরনের সমস্যার বিরুদ্ধে প্যারিস সহ লন্ডন ও নিউ ইয়র্কেও প্রচারণা চলছে।
ইভ টিজিং এর শিকার নারীদের বলা হয়েছে চুপ না থেকে প্রতিবাদ করতে এবং উত্তক্ত কারীদের এই কথা বলে সতর্ক করতে যে তাদের এই অশোভন আচরনের জন্য তারা ছয় মাস থেকে পাঁচ বছরের জেল খাটতে পারে। এবং পাশাপাশি ২২৫০০ ইউরো থেকে ৭৫০০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া ঘটনার শিকার নরীদের দ্রুততার সাথে ১৭ এবং ১১২ নাম্বারে কল করতে বলা হয়েছে অথবা ১১৪ নাম্বারে এসএমএস পাঠাতে বলা হয়েছে আইনী সাহায্যের জন্যে।
এছাড়া এসএনসিএফ এবং আরএটিপি যৌথ ভাবে আগামী ৭ ডিসেম্বর থেকে ৩১১৭ নাম্বারটি সার্বক্ষণিক চালু করতে যাচ্ছে এই ধরনের হ্যারেসমেন্ট শিকার নারীদের জন্য। এই নাম্বারটিতে কল এবং এসএমএস দুটোর মাধ্যমেই সাহায্য চাওয়া যাবে।
এই প্রচারণার উদ্দেশ্য নারীদের এই সব বিষয়ে সচেতন ও প্রতিবাদী হতে সাহায্য করা।