
ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ এ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। সৌদি আরবে এ কোম্পানির ব্যাপক এবং লক্ষণীয় প্রভাব রয়েছে। বিন লাদেন পরিবারের এ সংস্থা ১৪০ কোটি পাউণ্ড স্টারলিং ব্যয়ে মসজিদুল হারামের সম্প্রসার কাজে নেতৃত্ব দিচ্ছে।
এ কোম্পানির আওতায় সৌদি আরবে আরো বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরই অন্যতম হল হারামাইন হাইস্পিড রেল লিংক। মক্কা-মদিনা হাইস্পিড রেলওয়ে নামেও পরিচিত ৪৫৩ কিলোমিটারের এ প্রকল্প বাস্তবায়িত হলে ইসলামের পবিত্র এই দুই নগরীর মধ্যে যাতায়াত অনেক সহজ হবে।
এ ছাড়া, সৌদি বন্দর নগরী জেদ্দায় বিশ্বের সর্বোচ্চ ভবন কিংডম টাওয়ার নির্মাণের কাজও করছে বিন লাদেন গ্রুপ।