
পাঠকদের জন্য তসলিমা নাসরিনের ফেইসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
লতিফ সিদ্দিকী হজ টজ নিয়া কিছু সত্যি কথা কইছিল, ডাকাইত মাকাইত নিয়াও কথা খারাপ কয় নাই। বুদ্ধিসুদ্ধি ছিল ভালো। তারে তো খুশিতে চুম্মা দিয়া হিরো বানাইয়া দিছিলাম। আমার হিরো কী জানি কার বুদ্ধিতে এরপর দেশে গেলো, দেশে গিয়াই সোজা জেল। জেলের ভাতে কী যাদু আছে কে জানে। লতিফ তো এখন বলতাছে সে সাচ্চা মুসলমান। দেশবাসীরে শুনাইয়া শুনাইয়া ভাষণ দিল, মাফ চাইলো। আল্লাহ খোদার কাছে মাথা নোয়াইলো। যারে ডাকাইত কইয়া ডাকছিল তারেই ভক্তিভরে ডাকলো, নামের শেষে সাল্লাল্লাহুও লাগাইলো। আমার হিরো তো দেখি পুরাই ভিলেন হইয়া গেছে। এক পা অলরেডি কব্বরে। নিজের সাথে এই প্রতারণাটা এখন না করলে কি চলতো না, লতিফ্যা?