
ওয়েস্ট সাসেক্সের শোরইহ্যাম বিমান মেলায় লুপ বা চক্রাকারে ওড়ার কসরত দেখানোর অংশ হিসেবে বিমানটি খুব নিচু দিয়ে যাওয়ার সময় একটি ব্যস্ত হাইওয়েতে পড়ে বিধ্বস্ত হয়। পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে। পাইলটকে উদ্ধার করে এয়ার অ্যাম্বুলেন্সেযোগে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।
সাসেক্স পুলিশ বলেছে, আরো মৃতদেহ উদ্ধার করার সম্ভাবনা রয়েছে। হতাহতের সবাই হাইওয়ের লোকজন বলে জানানো হয়েছে। দুর্ঘটনায় বিমান মেলার দর্শকদের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। দুর্ঘটনার পর দু’দিক থেকে হাইওয়েটি বন্ধ করে দেয়া হয়েছে।