
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক ও কৌশলগত সহযোগিতা বিষয়ক উপদেষ্টা ভ্লাদিমির কোজিন জানিয়েছেন, মস্কো এবং প্যারিসের মধ্যে যুদ্ধাজাহাজ হস্তান্তর না করার বিষয়ে সমস্ত আলোচনা শেষ এবং সবকিছু নিয়ে সিদ্ধান্ত হয়েছে। প্যারিস কবে এবং কী পরিমাণ ক্ষতিপূরণ দেবে তাও ঠিক হয়ে গেছে।” তিনি বলেন, “আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা চুক্তি সই করব।”
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের পর ফ্রান্স হেলিকপ্টারবাহী দুটি মিস্ত্রাল যুদ্ধজাহাজ রাশিয়ার কাছে হাস্তান্তর না করার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ টানাপড়েনেরে পর গত সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, শিগগিরি এ বিষয়ে তিনি সিদ্ধান্ত জানাবেন; তবে চুক্তি বাতিল করা হবে নাকি ক্ষতিপূরণ দেয়া হবে তিনি তা পরিষ্কার করেন নি।