মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। কিন্তু এই দিনটিতেও যুক্তরাজ্যে প্রায় ৮০ হাজার বাঙ্গালী রেষ্টুরেন্ট কর্মীর একটি বড় অংশকেই যেতে হয় কাজে।
কর্মসূচীতে কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে রেস্টুরেন্ট শ্রমিকদের এই মানবিক দাবির প্রতি একাত্মতা পোষণ করে রেস্টুরেন্ট মালিকদের প্রতি বছরে অন্তত একদিন ছুটির অাহবান জানান।
মানববন্ধনে সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার অহিদ আহমেদ চৌধুরী, বাংলা পোস্টের চেয়ারম্যান শেখ মুফিজুর রহমান, সাংবাদিক আনাস পাশা ও মিজানুর রহমান রোমান। এতে উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান দিপু, ময়নুল হক, মুহিতুর রহমান, কাওছার চৌধুরী জনি, সিরাজ বিন মালিক, শামছুল ইসলাম, জাবেদ আহমদ, রেদোয়ান মাহমুদ, আবু তাহেরসহ আরো অনেকে।