
সমিতির সভাপতি কামাল উদদীন ও সাধারণ সম্পাদক তুহিন প্রবাস জীবনের শত কর্ম ব্যস্ততার মাঝেও ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্যে সকলের প্রতি অভিন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে ফেনী জিলার কৃতি সন্তান এবং কমিউনিটির হারানো মানিক মরহুম শহীদুল আলম মানিকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।পাশাপাশি ইফতার মাহফিল থেকে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় ।
জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় শেষে দেশীয় সংস্কৃতির ও স্বাদের ইফতার পরিবেশনের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।