
আব্দুল হান্নান খান সাংবাদিকদের জানান, একেএম জহিরুল হক একাত্তরে স্থানীয় রাজাকার বাহিনীর অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তার নাম রাজাকারের তালিকায় আছে। তা আপনারা তৎকালীন পাকিস্তান সরকারের জারি করা গেজেট নোটিফিকেশন দেখলেই জানতে পারবেন। তিনি বলেন, আনিসুল হক মেয়র প্রার্থী হয়েছেন বলে তার বাবার বিরুদ্ধে একাত্তরের ভূমিকা সম্পর্কে তদন্ত করবো না আমি তা মনে করি না। সানাউল হক বলেন, মেয়র প্রার্থী আনিসুল হকের বাবার বিরুদ্ধে একাত্তরের অপরাধের সঙ্গে জড়িত থাকার কোন অভিযোগ পাওয়া যায় আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তবে তিনি বলেন, বাবার অপরাধের জন্য ছেলে দায়ী হবে কেন? সানাউল হক সাংবাদিকদের আরো বলেন, আনিসুল হকের বাবা প্রথমে আনসার বাহিনীর সদস্য ছিলেন, পরে তাকে রাজাকার বাহিনীতে পাঠানো হয়। তখন পাকিস্তান সরকার গেজেটের মাধ্যমে আনসার বাহিনী থেকে রাজাকার বাহিনীতে রূপান্তর করা হয়।
প্রসঙ্গত আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থী হিসেবে সোমবার ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আনিসুল হক। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।