
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, টেলিভিশনে ফুটবল দেখার সময় গোথেনবুর্গের একটি মদের দোকানে এ হামলা চালানো হয়েছে। খুবই দ্রুত ঘটনা ঘটে গেছে বলে জানিয়েছেন অন্য একজন প্রত্যক্ষদর্শী। মদের দোকানটিতে ঢোকার মুখেই একজন মারা যায়।
পুলিশ বলেছে, স্থানীয় অপরাধী চক্রগুলোর মধ্যে বিবাদের কারণে এ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে সুইডিশ পুলিশের মুখপাত্র উলাম ব্রিহেম জানিয়েছেন। অবশ্য এ পর্যন্ত কাউকে আটক করে নি পুলিশ।