
এসময় খালেদা জিয়ার উপদেষ্টা ও এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর গ্রেফতার এর তীব্র প্রতিবাদ জানান বক্তারা। ফ্রান্স মহিলা দলের সভাপতি, ফ্রান্স বিএনপির সহ-সভাপতি ও মানবাধিকার সংগঠন উত্তরণ এর সভাপতি মমতাজ আলোর সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মনির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাধারন সম্পাদক এম এ তাহের, বিএনপি নেতা মিজান শিকদার, সিরাজুর রহমান, ফ্রান্স বিএনপির সহ-সভাপতি এইচ এম রহীম, মাসুদুর রহমান প্রমুখ ।