ই‌উরো বিডি 24 নিউজ

ফ্রান্স যুবদলের নতুন কমিটি গঠিত

মালেক সভাপতি, তারেক সম্পাদক, আলতাফ সাংগঠনিক
মালেক সভাপতি, তারেক সম্পাদক, আলতাফ সাংগঠনিক

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

এনায়েত হোসেন সোহেল: অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর অবশেষে ফ্রান্স যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। আহমেদ মালেককে সভাপতি, তারেক আহমদ তাজকে সেক্রেটারি ও আলতাফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার ফ্রান্স বিএনপির সভাপতি সৈযদ সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ তাহের এই কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, আক্তারুজ্জামান সাগর, সহ সাধারণ সম্পাদক মালিক মুন্না, প্রচার সম্পাদক তারেক আহমদ, দফতর সম্পাদক সাইফুর রহমান, অর্থ সম্পাদক অলিউর রহমান আলী, আইন বিষয়ক সম্পাদক রহমান আবিদাল।

কমিটির বিষয়ে যোগাযোগ করলে ফ্রান্স বিএনপির সভাপতি সৈযদ সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ তাহের জানান, প্রবাসে খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে উদ্যমী ও কর্মঠ যুবকদের সমন্বয়ে এই কমিটি  অনুমোদন দেয়া হয়েছে।

Exit mobile version