
এতে বলা হয়েছে, চলতি মাসের ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত সহিংসতায় প্যারিসে ১৭ ব্যক্তি এবং তিন উগ্রবাদী নিহত হয়। এ সব ঘটনার পর ফরাসি মসজিদগুলোর বিরুদ্ধে ৩৩ দফা হামলা এবং ৯৯ দফা হুমকির ঘটনা ঘটেছে। ২০১৪ সালে ফ্রান্সে সারা বছরে ১৩৩টি এ জাতীয় ঘটনা ঘটেছিল।
ন্যাশনাল অবজারভেটরি অ্যাগেনিস্ট ইসলামোফোবিয়া বলেছে, মুসলমান বিরোধী তৎপরতার বিষয়ে অনেক সময়ই অভিযোগ জানান না ফরাসি মুসলমানরা ফলে এ জাতীয় ঘটনার সঠিক হিসেবে পাওয়া সম্ভব নয়।
এ দিকে, রাজধানী প্যারিস ও তার আশেপাশের এলাকায় মুসলমান বিরোধী যে সব তৎপরতা চলেছে তাও এ হিসাবের মধ্যে ধরা হয় নি। পুলিশ এ সংক্রান্ত হিসাব এখনো প্রকাশ না করায় এ সব তথ্য দেয়া যায় নি বলে জানিয়েছে সংস্থাটি।