এই ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট জেনারেল দ্য গল আলজেরিয়াকে স্বায়ত্তশাসন দেয়ার প্রস্তাব দেন, যদিও একদল ফরাসি জেনারেল ও সেনারা এই প্রস্তাবের বিরোধিতা করেন। কিন্তু আলজেরিয়ার জনগণ স্বাধীনতার দাবিতে যুদ্ধ অব্যাহত রাখে।
ফরাসি গোপন বাহিনী আলজেরিয়ায় ব্যাপক গণহত্যা ও অপরাধযজ্ঞ চালিয়েছে।
আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের সময় ফরাসিদের গণহত্যায় দশ লাখেরও বেশি আলজেরিয় মুসলমান শহীদ হয়েছেন।