
উইলিয়াম-কেটের নিউজিল্যান্ড সফরে সবার মনোযোগ কেড়েছে ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী আট মাস বয়সী প্রিন্স জর্জ। উইলিয়াম দম্পতি গতকাল ক্যামব্রিজের নর্থ আইল্যান্ড শহরের দিকে যাওয়ার সময় প্রিন্স উইলিয়াম সাংবাদিকদের নতুন অতিথি আসার খবর দেন। সঙ্গে সঙ্গে সবার দৃষ্টি চলে যায় রাজবধূ কেট মিডলটনের দিকে।
এই দম্পতির প্রথম সন্তান জর্জের জন্মের সময় নিউজিল্যান্ডের পক্ষ থেকে লাল পশমের একটি শাল উপহার দেওয়া হয়েছিল। শালটি বুনেছিলেন সিনথিয়া রিড। আট বছর আগে ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ডে পাড়ি জমান রিড। তাঁর সঙ্গে সাক্ষাতের সময় প্রিন্স উইলিয়াম বলেন, ‘খুব শিগগির তাঁকে আরেকটি শাল বুনতে হবে।’
রিড সাংবাদিকদের বলেন, নতুন অতিথি আসার খবরটি গোপন করতে চান স্ত্রী কেট মিডলটন। তাই তো একটু ঘুরিয়ে মিডলটন বললেন, লাল পশমের ওই শালটি পেয়ে জর্জ খুব খুশি হয়েছিল। তাই সে আরেকটি শাল চায়।
নিউজিল্যান্ডে এক অনুষ্ঠানে কেট শুধু পানি পান করেন। ধারণা করা হচ্ছে, সন্তানসম্ভবা হওয়ায় তিনি সেখানে অন্য কোনো পানীয় পান করেননি। এএফপি।