
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ এ সব বন্দুকধারীকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে বলেছেন, দেশটির বিশেষ বাহিনী এ জাতীয় হামলাকে প্রতিহত করবে।
পূর্বাঞ্চলীয় ইউক্রেনজুড়ে রুশপন্থী বিক্ষোভকারীদের সরকারি ভবন দখলের হিড়িক পড়ে গেছে। কিয়েভ দাবি করছে, দেশটির পূর্বাঞ্চলে এ জাতীয় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পেছনে মস্কোর মদদ রয়েছে।
স্লোভিয়ানস্কের ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত দোনেৎস্কে বিক্ষোভকারীরা গত কয়েক দিন যাবত সরকারি ভবনগুলো দখল করে রেখেছে এবং তারা রাশিয়ায় যোগ দেয়ার জন্য গণভোটের দাবি করছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের গোলযোগে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।