সংসদের উচ্চ কক্ষের সাংবিধানিক আইন বিষয়ক কমিটির চেয়ারম্যান এন্ড্রে ক্লিশাসসহ এক দল আইন প্রণেতা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, তার পাল্টা পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নিয়েছেন তারা।
পাশ্চাত্যের মদদে ইউক্রেনের নির্বাচিত সরকারের পতন ঘটার পর দেশটির ক্রিমিয়া প্রজাতন্ত্র রাশিয়া ফেডারেশনে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে উদ্বেগে রয়েছে পাশ্চাত্য। আমেরিকা এরইমধ্যে রাশিয়ার কিছু ব্যক্তিত্বের বিরুদ্ধে ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার সঙ্গে ভিসা ও পুঁজি বিনিয়োগ সংক্রান্ত আলোচনা স্থগিত করেছে।