
নভেম্বর মাসে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রভাবশালী ব্যক্তিত্বরা এক বৈঠকে এই নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিলেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রায় তিন দশক আগে এক সন্তাননীতি প্রবর্তন করেছিল চীন। এর ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক চীনা নাগরিক একটির বেশি সন্তান নিতে পারছিলেন না। এর ফলে ওই নীতির বিরুদ্ধে ক্রমেই ক্ষোভ বাড়ছিল।
বর্তমানে চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। এর মোট জনসংখ্যা হচ্ছে- ১৩৫ কোটি।