
তিনি বলেছেন, নয়া পরিকল্পনা অনুযায়ী অস্ত্র রপ্তানি চার গুণ বাড়বে। এর মধ্যদিয়ে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে রাশিয়া আমেরিকার কাছাকাছি পৌঁছে যাবে। বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারী দেশ আমেরিকা বর্তমানে প্রতি বছর গড়ে ছয় হাজার নয়শ’ দশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করে থাকে। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারী দেশ হলেও অর্থের হিসাবে আমেরিকার সঙ্গে তাদের তফাত অনেক।
রাশিয়া বর্তমানে প্রতি বছর গড়ে প্রায় এক হাজার পাঁচশ’ বিশ কোটি ডলারের অস্ত্র রপ্তানি করে থাকে। রাশিয়া অস্ত্র বিক্রি বাড়াতে নতুন নতুন ক্রেতার সন্ধান করছে। বিশ্বে ক্রমবর্ধমান যুদ্ধ ও সহিংসতার পেছনে অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর ভূমিকা থাকে।