
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার সকালে সায়েদাবাদ জনপদ মোড়ে থেমে থাকা ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ইশরাত পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান এবং বাসের ভেতরে আগুনে দগ্ধ হাসানকে কাতরাতে দেখেন। হাসান রাতে বাসের ভেতরে ঘুমিয়ে ছিল।
সকাল ১০টার দিকে হাসানকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, হাসানের শরীরের ৯০ ভাগ দগ্ধ হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।