ই‌উরো বিডি 24 নিউজ

সাংবাদিকদের ওপর চটলেন সাইফ!

ইউরোবিডি২৪নিউজঃ দিল্লিতে গতকাল বুধবার নতুন মুভি ‘বুলেট রাজা’র প্রোমোশনে এসে সাংবাদিকদের ওপর ক্ষেপে গেলেন সাইফ আলি খান। সময়মতো সাংবাদিক সম্মেলনে না আসতে পারার জন্য সাংবাদিকরা সাইফকে ক্ষমা চাইতে বললে চটে যান তিনি। তবে নবাব খান এটাও জানিয়ে দেন, দিল্লির ট্রাফিকই দেরিতে আসার কারণ। অবশ্য সেইসঙ্গে এটাও জানান, দিল্লিতে নির্বাচনী প্রচারণার জন্যই ট্র্যাফিকের এমন বাজে অবস্থা। তাই নির্বাচন ইলেকশন কমিশনারেরই ক্ষমা চাওয়া উচিত সবার কাছে।

পুরো ঘটনায় বিরক্ত সাইফ আলী খান বলেন, এটাই আমার শেষবারের মতো দিল্লি আসা। দিল্লির সাংবাদিকদের ইন্টারভিউ আমি মুম্বাই থেকেই দেব। আর অন্যান্য স্টারদের বলবো, দিল্লিতে আসার আগে দশবার ভাবনা-চিন্তা করতে।

এছাড়া সাংবাদিকদের সঠিক আচার-ব্যবহার নিয়েও পাতৌদির এই নবাব প্রশ্ন তুলেছেন।

তিগমাংশু ধুলিয়া পরিচালিত ‘বুলেট রাজা’ ছবিতে আরও অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা, বিদুৎ জামেয়াল। মুভিটি মুক্তি পাবে ২৯ নভেম্বর।

Exit mobile version