
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, টানা পাঁচদিনের কঠিন আলোচনার পর অবশেষে সমঝোতা অর্জিত হয়েছে এবং পাশ্চাত্য ইরানের পরমাণু সমৃদ্ধ করার অধিকার মেনে নিয়েছে।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সমঝোতা অনুযায়ী, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ তার সব পরমাণু তত্পরতা চালিয়ে যেতে পারবে। সেইসঙ্গে নাতাঞ্জ, ফোরদো ও আরাক পরমাণু স্থাপনার কাজ বর্তমান ধারায় এগিয়ে যাবে। অন্যদিকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। এই চুক্তিকে ইরানের জন্য একটা বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এ কারণে দখলদার ইসরাইল এ চুক্তির বিরোধিতা করেছে।