ই‌উরো বিডি 24 নিউজ

গোপন চুক্তির ভিত্তিতে বৃটিশদের ব্যক্তিগত তথ্য চুরি!

ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা(এনএসএ) একটি গোপন চুক্তির ভিত্তিতে বৃটিশ নাগরিকদের ব্যক্তিগত গোপন তথ্য চুরি করেছে। বৃটেনের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এনএসএ এ চুক্তি করেছিল বলে মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া গোপনীয় নথিপত্র থেকে এ তথ্য ওঠে এসেছে।

স্নোডেনের এই ফাঁস করে দেয়া গোপন চিরকুট যৌথ অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশ করেছে বৃটিশ দৈনিক গার্ডিয়ান এবং বৃটিশ চ্যানেল ৪ নিউজ। এতে দেখা যায়, ২০০৭ সালে সম্পাদিত গোপন চুক্তি অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাকে বৃটিশ নাগরিকদের ফোন, ইন্টারনেট এবং ইমেইলের বিরুদ্ধে আড়িপাতার ও তাদের ব্যক্তিগত গোপন তথ্য চুরি করে জমা রাখার অনুমতি দেয়া হয়।

ফাঁস করে দেয়া চিরকুট থেকে জানা যায়, চুরি করা এ সব তথ্য একটি তথ্যভাণ্ডারে জমা রাখা হয় এবং মার্কিন গোয়েন্দা ও সামরিক নিরাপত্তা সম্প্রদায় নিজেদের খেয়াল-খুশি মতো এ সব তথ্য ব্যবহার করতে পারে।

Exit mobile version