
সোমবার রাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়। ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত ও বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে ও নদীর পাড় ভেঙ্গে পড়েছে। নদীর পাড় ভেঙ্গে ও গাড়ির সঙ্গে ভেসে গিয়ে বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
ঘূণিঝড়ে সার্দিনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওলবিয়া ও এর আশপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বীপটির কয়েকশত বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া ওলবিয়ার কাছে একটি সড়ক সেতু ভেঙে কয়েকটি গাড়ির ওপর পড়লে গাড়ির তিন আরোহী মারা যান। এই সেতু ধসে এক পুলিশ কর্মকর্তাও মারা গেছেন।