
বিমানটি নামার আগ মুহূর্তে মাত্র ২১০ মিটার উঁচুতে থাকতে বিধ্বস্ত হয়। এ সময় তুষারপাত থাকলেও বিমান নামার মতো অবস্থা ছিল বলে রুশ কর্মকর্তারা দাবি করেছেন।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। কাজান বিমানবন্দরের একটি মাত্র রানওয়ে থাকায় দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুর্ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।