
বাস ও ট্রাকটির চালকের ভাগ্যে কি ঘটেছে, তা জানা যায়নি। সরকারের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। রাজধানী প্রিটোরিয়ার ১০০ কিলোমিটার পূর্বে কোয়াগাফন্টেইন শহরতলির কাছে এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এমপুমালাঙ্গা প্রদেশের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জোসেফ মাবুজা বলেন, ট্রাকটি নির্ধারিত লেন ছেড়ে পাশের লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাক-চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনা ঘটায় বলে জানান ওই মুখপাত্র।